Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

স্লিপার বাসে ট্রাকের ধাক্কা,আগুন লেগে ১০ জনের মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
স্লিপার বাসে ট্রাকের ধাক্কা,আগুন লেগে ১০ জনের মৃত্যু

ভারতের কর্নাটক রাজ্যের চিত্রদুর্গা জেলায় জাতীয় মহাসড়ক-৪৮ (এনএইচ-৪৮) রাতে একটি স্লিপার বাসে ট্রাকের ধাক্কায় আগুন লেগে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। বাসটি বেঙ্গালুরু থেকে শিবামোগ্গার পথে ছিল। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩২ জন যাত্রী ও কর্মচারী ছিলেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ডিভাইডার পার হয়ে বাসের তেলের ট্যাঙ্কে ধাক্কা দেয়। এতে ট্যাঙ্ক ফেটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কিছু যাত্রী আগুন থেকে বের হতে পেরেও অনেকেই দগ্ধ হয়ে প্রাণ হারান। এ ঘটনায় অন্তত ৮ জন যাত্রী ও ট্রাকচালকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

 

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সাচিন জানান, বাস ওভারটেক করার পর বিপরীত দিক থেকে আসা কনটেইনার ট্রাকটি বাসকে ধাক্কা দেয় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাসের যাত্রী আদিত্য বলেন, “ধাক্কা লাগতেই আমি পড়ে যাই। দরজা খোলা যাচ্ছিল না। কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করি। সবাই চিৎকার করছিল।”

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার শোক প্রকাশ করে দ্রুত আরোগ্য কামনা করেছেন।

 

এর আগে নভেম্বর মাসে ভারতের তেলেঙ্গানা রাজ্যে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ২০ জনের মৃত্যু হয়েছিল, যা দেশের সড়ক দুর্ঘটনার দিক থেকে অত্যন্ত দুঃখজনক ঘটনা হিসেবে বিবেচিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।