Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

স্বেচ্ছায় কারাগারে যেতে ব্যাংক ডাকাতি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
স্বেচ্ছায় কারাগারে যেতে ব্যাংক ডাকাতি

কেন্দ্রীয় কারাগারে যেতে যুক্তরাষ্ট্রের ব্যাংক ডাকাতির ঘটনা ঘটিয়েছে এক ব্যক্তি। এসময় তিনি মাত্র ১ ডলার দাবি করেন। এসময় ব্যাংক কর্মকর্তারা তাকে ১ ডলার দেওয়ার পর চলে যেতে বললেও তিনি যাননি, বরং পুলিশে খবর দিয়ে গ্রেফতার হওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

 

প্রতিবেদনে বলা হয়, ৬৫ বছর বয়সী ‘ডোনাল্ড সান্টাক্রোস’ গত সোমবার সকালে ‘ওয়েলস ফার্গো’ ব্যাংকের একটি শাখায় প্রবেশ করে একটি কাগজের টুকরো উপস্থাপন করেন যাতে লেখা ছিল ‘এটি একটি ব্যাংক ডাকাতি এবং আমাকে দয়া করে ১ ডলার দিবেন’।

 

কর্মচারীরা তার নির্দেশ মেনে ১ ডলার দেয়ার পর লোকটিকে চলে যেতে বলে। কিন্তু তাদের অবাক করে দিয়ে ডোনাল্ড কর্মচারীদের পুলিশে খবর দিতে বলে। পুলিশ আসার পর সে অফিসারদের কাছে ডাকাতি করা ১ ডলার জমা দিয়ে বলে, গ্রেপ্তার হয়ে কেন্দ্রীয় কারাগারে যেতেই সে ডাকাতি করেছে।

 

ডোনাল্ডের বিরুদ্ধে ডাকাতির মামলা করা হলেও বুধবার তাকে মুক্তি দেয়া হয়। মুক্তি পেয়ে ডোনাল্ড জানান, তাকে কেন্দ্রীয় কারাগারে না পাঠানো পর্যন্ত তিনি অন্য ব্যাংক ডাকাতি করতে থাকবেন। ডোনাল্ড কেন কেন্দ্রীয় কারাগারে যেতে চাচ্ছেন তা এখনও স্পষ্ট করেননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।