Tuesday, 6 October 2026
শিরোনাম
জাতীয়

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী!

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী!
ছবি সংগৃহিত

স্বামী অবসরে বাইরে ঘুরতে বা বেড়াতে নিয়ে যান না, এমন অদ্ভুত অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন এক নারী। 

 

 

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, শারজাহ আদালতের পারিবারিক পরামর্শ বিভাগের পরিচালক ড. রাধিয়া হাসান আল রাইসি সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে এই ব্যতিক্রমী ঘটনার কথা প্রকাশ্যে আনেন।



ওই নারী অভিযোগে জানান, তার স্বামী বেশিরভাগ সময় ঘরে থাকতেই পছন্দ করেন এবং তাকে নিয়ে ঘুরতে যাওয়ার বিষয়ে তার কোনো আগ্রহ নেই। তবে তিনি অকপটে স্বীকার করেন যে, স্বামী হিসেবে লোকটি অত্যন্ত উদার, ধৈর্যশীল ও ভদ্র স্বভাবের। তা সত্ত্বেও, বাইরে যাওয়া ও বিনোদনে স্বামীর এই চরম অনাগ্রহের কারণে হতাশ হয়েই তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।



বিষয়টি সমাধানের জন্য শারজাহ আদালতের পারিবারিক পরামর্শ বিভাগ থেকে ওই নারীকে বোঝানোর চেষ্টা করা হয়। ড. আল রাইসি তাকে পরামর্শ দেন যে, দাম্পত্য জীবনে বড় কোনো সংকট বা নির্যাতন না থাকলে এমন ছোটখাটো অমিলের কারণে সংসার ভাঙা উচিত নয়। বিনোদনের জন্য তাকে ভাই-বোন বা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরামর্শ দিয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে সংসার টিকিয়ে রাখার ওপর জোর দেন কর্মকর্তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।