Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

স্বামী ও তার প্রেমিকাকে ন্যাড়া করে গ্রাম ঘোরালেন স্ত্রী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
স্বামী ও তার প্রেমিকাকে ন্যাড়া করে গ্রাম ঘোরালেন স্ত্রী

স্বামী ও তার প্রেমিকাকে মারধরের পর মাথা ন্যাড়া করে গ্রাম ঘুরিয়েছেন এক স্ত্রী। গত সোমবার এমন ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশের শ্রী সত্যসাই জেলার লেপাক্ষী গ্রামে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী ওই ব্যক্তিদের নাম হুসাইন (৩০) ও শাবান (৩২)। পরকীয়ার অভিযোগে তাদের মারধর করে মাথা ন্যাড়া করে দেন অভিযুক্ত নাজিয়া ও তার পরিবারের সদস্যরা। পরে তাদের বেঁধে গ্রাম ঘোরানো হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা পি কানজাক্ষণ বলেন, হুসাইনের সঙ্গে শাবানার অবৈধ সম্পর্ক ছিল। এ ক্ষোভে শাবানার বাড়িতে গিয়ে হামলা চালায় নাজিয়া ও তার পরিবারের সদস্যরা। পরে হুসাইন ও শাবানার মাথা ন্যাড়া করে তাদের গ্রাম ঘোরানো হয়। এ ঘটনার ভিডিও ধারণ করে নাজিয়ার পরিবার।

পরে শাবানাসহ হুসাইনকে তার গ্রামে অটোরিকশা করে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর নাজিয়া ও তার পরিবারকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। এরইমধ্যে তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, দুই বছর আগে শাবানার সঙ্গে ডিভোর্স হয় তার স্বামীর।

   সুত্র: এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।