Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণ, অতঃপর দম্পতির আত্মহত্যা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণ, অতঃপর দম্পতির আত্মহত্যা

স্বামীর সামনেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক স্ত্রী। এর কয়েক ঘণ্টা পর বিষ খেয়ে আত্মহত্যা করেছেন ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী।এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বাস্তি জেলায়।

গতকাল শনিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এ ঘটনায় একটি এফআইআর দায়ের করার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মৃতদের স্বজনদের ভাষ্য, বাস্তি জেলার রুধৌলি এলাকার একটি বাড়িতে গত বৃহস্পতিবার সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক নারী। পরে ওই নারী ও তাঁর স্বামী বিষ খেয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে ধারণ করা ভিডিওতে অভিযুক্তদের নামও বলে গেছেন ওই দম্পতি। পুলিশের ভাষ্য, ৩০ বছর বয়সী এক ব্যক্তি ও তাঁর ২৭ বছর বয়সী বৃহস্পতিবার রাতে বিষ খান। স্বামী গতকাল শুক্রবার মারা যান। আর স্ত্রী পরদিন একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত শুক্রবার ওই দম্পতি সন্তানেরা স্কুলে যাওয়ার সময় তারা জানতে পারে যে, তাদের বাবা-মা বিষ খেয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা গোপাল কৃষ্ণা বলেন, এ ঘটনায় আদর্শ (২৫) ও ত্রিলোকি (৪৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। ওই দম্পতির তিন সন্তান রয়েছে। এদের মধ্যে দুই ছেলের বয়স আট এবং ছয়। আর মেয়ের বয়স এক বছর।

  সুত্র: এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।