Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র সমাধান : রাশিয়া

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র সমাধান : রাশিয়া

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করাই এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। যুদ্ধ করে ইসরায়েল কিংবা ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বলেও অভিমত তার।

আল জাজিরার খবরে বলা হয়, হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। তৃতীয় দিনে গড়িয়ে যাওয়া এই সংঘাত সমাধানে ফিলিস্তিন-ইসরাইল আলাদা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আলোচনার আহ্বান জানিয়েছে রাশিয়া।

সোমবার এক সংবাদ সম্মেলনে হামাস-ইসরাইল সংঘাতে উদ্বেগ প্রকাশ করে ল্যাভরভ বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করা দরকার। যেটি ইসরায়েলের পাশাপাশি অবস্থান করবে। এটাই সমাধানের সবচেয়ে নির্ভরযোগ্য পথ।

আরব লীগের প্রধান আহমেদ আবুল আহমেদ আবুল ঘেইতের সঙ্গে মস্কোতে এক সংবাদ সম্মেলনে বসেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের আলোচনাই এগিয়ে যাওয়ার একমাত্র উপায় বলে মত ব্যক্ত করেন।

এদিকে, হামাস-ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের সাহায্য করতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইরান ও ইরাক।

ইসরায়েল-হামাস সংঘাতে হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা। এই যুদ্ধে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার। বিবিসি জানিয়েছে, হামাসের হামলায় অন্তত ৭০০ ইসরায়েলি নিহত হয়েছেন। তাদের মধ্যে কেবল একটি সংগীত উৎসবে হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬০ জন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।