Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

স্বাধীনতা স্তম্ভের চূড়ায় উঠে পড়ল যুবক, অতঃপর..

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
স্বাধীনতা স্তম্ভের চূড়ায় উঠে পড়ল যুবক, অতঃপর..

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের ১৫০ ফুট উচ্চতার গ্লাস টাওয়ারের চূড়া থেকে এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় সুজন (২৫) নামে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে জানান রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ।

 

তিনি বলেন, সন্ধ্যার দিকে একটা ছেলে সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারটির একদম চূড়ায় উঠে। ওপরে উঠার পর সে গ্লাস খুলে ফেলে। খুলতে গিয়ে গ্লাস নিচে পড়ে যায়। বিকট শব্দে আশপাশের লোকজন গিয়ে সেখানে জড়ো হয়। পরে পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে নিচে নামায়।

 

কী কারণে ওপরে উঠেছে, তা জানতে শাহবাগ থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মো. শহিদুল্লাহ।

 

শাহবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ আল আমিন বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন। সে পেশায় একজন মোটর মেকানিক, তার বাড়ি মানিকগঞ্জে। তাকে অক্ষত অবস্থায় নামানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।