Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

স্বাধীনতা দিবসে নৌবাহিনীর জাহাজ সবার জন্য উন্মুক্ত

admin • 23 Mar 2025, 05:30 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্বাধীনতা দিবসে নৌবাহিনীর জাহাজ সবার জন্য উন্মুক্ত

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

 
রোববার (২৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   আইএসপিআর জানায়, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরের নিম্নোক্ত স্থানে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।  

মহান স্বাধীনতা দিবসে যেসব এলাকায় যে জাহাজ পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে–

#ঢাকা (সদরঘাট, ঢাকা) – বানৌজা চিত্রা
#নারায়ণগঞ্জ (পাগলা নেভাল জেটি, নারায়ণগঞ্জ) – বানৌজা অতন্দ্র
#চট্টগ্রাম (নেভাল বার্থ-২, নিউ মুরিং, চট্টগ্রাম) – বানৌজা সমুদ্র অভিযান
#খুলনা (বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল, খুলনা) – বানৌজা অপরাজেয়
#মোংলা (দিগরাজ নেভাল বার্থ) – বানৌজা ধলেশ্বরী
#বরিশাল (মেরিন ওয়ার্কশপ জেটি, বরিশাল) – বানৌজা পদ্মা
#চাঁদপুর (বিআইডব্লিউটিএ ঘাঁট, চাঁদপুর) – বানৌজা শহীদ ফরিদ
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।