Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয় খেলাধুলা ক্রিকেট

স্বপ্নের পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
স্বপ্নের পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। তিন দিনের বাংলাদেশ ট্যুরের প্রথম দিনে আজ (সোমবার) স্বপ্নের পদ্মা সেতুতে ফটোসেশনের জন্য নেওয়া হয়েছে ট্রফিটি।

 

জানা গেছে, হেলিকপ্টারযোগে পদ্মা সেতুতে যাওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সড়ক পথে নেওয়া হয়েছে ট্রফিটি। বিকেল সাড়ে ৪ টা নাগাদ পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১ নাম্বার পিলারের পাশে শুরু হয় ফটোসেশন।

 

আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটা বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে। এর আগেরবার জাতীয় সংসদ ভবনের সামনে ট্রফির ফটোসেশন করা হয়েছিল।

 

এবার বেছে নেওয়া হয় পদ্মা সেতুকে। কেননা গত বছরের ২৫ জুন উদ্বোধন হওয়া ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু এখন দেশের অন্যতম একটি আইকনিক স্থান ও গর্বের প্রতীক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।