Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন জবি উপাচার্য

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন জবি উপাচার্য
আরাফাতুল হক চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়:

‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪’ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। শুক্রবার (৮ মার্চ) ‘নারীর বিকাশ, নারীর জয় ছড়িয়ে পড়ুক বিশ্বময়’ স্লোগানকে সামনে রেখে ঐতিহাসিক ৭ মার্চের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের তাৎপর্য তুলে ধরে এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অর্থকণ্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের আয়োজনে রাজধানীর শেরাটন হোটেলে স্বপ্নজয়ী নারী সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে দেশ-বিদেশে কর্মরত বাংলাদেশের প্রায় পাঁচশত নারী উদ্যোক্তা ও পেশাজীবী অংশ নেন। যার মধ্যে সমাজের অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ৩০ জন নারী স্বপ্নজয়ী সম্মাননা পান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী এবং ব্যারিষ্টার সুমাইয়া আজীজ।

 

অনুষ্ঠানে ৩টি প্যানেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশের ব্যবসা ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য, বাংলাদেশের অর্থনীতিতে নারীর অবদানের ঐতিহাসিক প্রেক্ষাপট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

 

সবশেষে ব্যবসা ও বিভিন্ন পেশায় নিয়োজিত নারীদের মধ্য থেকে বিচারকমণ্ডলীদের দ্বারা নির্বাচিত ৩০ জনকে ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা’ দেওয়া হয়। সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি সম্মাননা প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।