Tuesday, 20 October 2026
শিরোনাম
পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু বাসায় রসগোল্লা তৈরির সহজ পদ্ধতি প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব
আর্ন্তজাতিক

স্প্যানিশ উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকায় জন্ম নিলো শিশু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
স্প্যানিশ উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকায় জন্ম নিলো শিশু

আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের পথে যাচ্ছে অভিবাসনপ্রত্যাশীদের ছোট একটি নৌকা। বিপজ্জনক এই সমুদ্রযাত্রায় যাওয়ার পথে হঠাৎ প্রসববেদনা শুরু হয় এক নারীর। এরপর ওই নৌকায় জন্ম নেয় এক শিশু। বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, নৌকাটি মোট ৬০ জন অভিবাসন প্রত্যাশী মানুষদের দিয়ে যাত্রা শুরু করে। পরে স্পেনের ল্যানজারোট উপকূলে সদ্য জন্ম নেওয়া ওই শিশুটিকে তার মা ও অন্যান্য যাত্রীসহ উদ্ধার করা হয়।

 

গত ৬ জানুয়ারি ল্যানজারোট উপকূলে ছোট্ট ওই নৌকাটিকে চিহ্নিত করেছিল স্প্যানিশ উদ্ধার সংস্থা সালভামেন্তো মারিতিমো। নৌকাটিতে থাকা ৬০ জন যাত্রীর মধ্যে ১৪ জন ছিলেন নারী এবং নবজাতকসহ ৪ শিশু।

 

নবজাতক শিশুটিকে উদ্ধারের দিনটিতে স্পেনে পালিত হচ্ছিল শিশুদের জন্য বিশেষ দিবস ‘এপিফ্যানি’। বাইবেলকে অনুসরণ করে এদিনটিতে স্প্যানিশ শিশুরা তিন জ্ঞানী রাজা বা ব্যক্তির কাছ থেকে উপহার পায়। এমন দিনে নবজাতক উদ্ধারের ঘটনাটি ইতিবাচক এবং গুরুত্বের সঙ্গে নিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।