Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

স্ত্রীকে বিকিনি পড়িয়ে ঘোরাতে পুরো দ্বীপটাই কিনলেন স্বামী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
স্ত্রীকে বিকিনি পড়িয়ে ঘোরাতে পুরো দ্বীপটাই কিনলেন স্বামী

স্ত্রীকে বিকিনি পড়িয়ে ঘোরাতে গোটা একটি দ্বীপ কিনে নিয়েছেন জামাল আল নাদাক নামে দুবাইয়ের এক ধনকুবের। ২৬ বছর বয়সী সৌদি আল নাদাক নামে ওই ধনকুবেরের স্ত্রীর দাবি, তিনি যেন নিরাপদে বিকিনি পরে দ্বীপে ঘুরতে পারেন তাই তার স্বামী দ্বীপটি কিনেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

  এই নিয়ে সৌদি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। পোস্টে ক্যাপশন দিয়েছেন, আপনি বিকিনি পরতে চেয়েছেন তাই আপনার কোটিপতি স্বামী একটি দ্বীপ কিনে দিয়েছেন।   হিন্দুস্তান টাইমস বলছে, ব্রিটিশ বংশোদ্ভূত সৌদি দুবাইয়ের ধনকুবের জামাল আল নাদাকের স্ত্রী। হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপে সৌদি নিজেকে গৃহিণী হিসেবে পরিচয় দিয়েছেন। দুবাইতে পড়াশুনা করার সময় তাদের পরিচয় হয় এবং তিন বছর আগে তারা বিয়ে করেছেন।   ধনী গৃহিণী ছাড়াও সৌদির আরও পরিচয় আছে। তিনি ইন্সটাগ্রাম ও টিকটকে নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে জাহির করেন। সোশ্যাল সাইটগুলোতে তার বিলাসী জীবন-যাপনের ভিডিও দেখা যায়।   এক ভিডিওতে দেখা যায়, এই দম্পতি ১ মিলিয়ন ডলারের ডায়মন্ডের রিং কিনেছেন এবং আরেক আর্টওয়ার্কে ২ মিলিয়ন ডলার ব্যয় করেছেন।   সর্বশেষ সৌদি আল নাদাকের ভিডিওতে দাবি করা হয়েছে, তার স্বামী পুরো একটি দ্বীপ তাকে কিনে দিয়েছেন। ওই ভিডিও ভাইরাল হয়েছে। সৌদির দাবি ওই দ্বীপ এশিয়ার কোনো এক জায়গায়। তাদের এই দ্বীপ নিতে খরচ হয়েছে প্রায় ৫০ মিলিয়ন ডলার। -হিন্দুস্তান টাইমস
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।