Tuesday, 20 October 2026
শিরোনাম
পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু বাসায় রসগোল্লা তৈরির সহজ পদ্ধতি প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব
আর্ন্তজাতিক

স্ত্রীকে উপহার দিতে পৌরসভার ‘লাভ চিহ্ন’ চুরি, অতঃপর...

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
স্ত্রীকে উপহার দিতে পৌরসভার ‘লাভ চিহ্ন’ চুরি, অতঃপর...

স্ত্রীকে উপহার দিতে পৌরসভার বোর্ড থেকে ‘লাভ চিহ্ন’ চুরি করেন ভারতের বীরভূম জেলার সিউড়ীর এক যুবক। তবে সেটা স্ত্রীকে আর উপহার দেওয়া হয়নি। বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ভেঙে যায় সেটি। ঘটনা এখানেই শেষ নয়, পরদিন পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

 

তবে ঘটনার বিস্তারিত জেনে অবাক পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষ। তবে গল্পের শেষটা সুখকরই হয়েছে। ভারতীয় গণমাধ্যমের সংবাদ সূত্রে জানা গেছে, বীরভূম জেলার সিউড়ি শহরে ‘আমার সিউড়ী’ নামের একটি সাইন রয়েছে। সাইনটির মাঝে একটি ‘লাভ চিহ্ন’ ছিল।

 

সোমবার রাতে সাইনটির লাভ চিহ্নটি চুরি হয়ে যায়। এ নিয়ে সমালোচনা হলে নড়েচড়ে বসে প্রশাসন। বুধবার গ্রেপ্তার করা হয় বাপন বাদ্যকর নামের এক যুবককে। গ্রেপ্তারের পর বাপন জানায়, কিছুটা মদ্যপান করে সিউড়ির রক্ষাকালীতলায় নিজের শ্বশুরবাড়িতে যাচ্ছিল সে।

 

এ সময় লাভ চিহ্নটি দেখে তার স্ত্রীর কথা মনে পড়ে। কয়েক বছর ধরে কিছুই দিতে পারেননি তাকে। তাই স্ত্রীকে উপহার দিতে লাভ চিহ্নটি চুরি করে নেন তিনি। তবে সেটি ভালোবাসার মানুষকে দেওয়া হয়নি। ফেরার পথে মোটরসাইকেল নিয়ে পড়ে যান তিনি। ভেঙে চুরমার হয়ে যায় সেটি।

 

এমন ঘটনা শুনে পুলিশ ও শহর কর্তৃপক্ষের মন গলে যায়। বাজার থেকে একগুচ্ছ গোলাপ আনা হয়। সকলের সামনে হাঁটু গেড়ে সেই গোলাপ উপহার দেন নিজের স্ত্রীকে। আর প্রতিজ্ঞা করেন কখনো চুরি না করার। এরপর পুলিশ ছেড়ে দেয় তাকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।