Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, অতঃপর...

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, অতঃপর...

সন্তান চাওয়া দম্পতি জার্মানির এক দুঃসাহসিক সিদ্ধান্ত শেষ পর্যন্ত অবিশ্বাস্য সত্যের মুখোমুখি দাঁড় করালো দু’টি পরিবারকে। স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে শারীরিকভাবে অক্ষম জেনে প্রতিবেশি এক যুবককে মোটা পারিশ্রমিকে ‘সহযোগিতার’ প্রস্তাব দেন দিমিত্রিয়াস নামের এক ব্যক্তি। কিন্তু দীর্ঘ সময় চেষ্টা করেও সফল না হওয়ায় ঘটনা নেয় অন্য মোড়।

 

দিমিত্রিয়াসের স্ত্রী ছিলেন এক সময়ের সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী। দাম্পত্যজীবন সুখের হলেও সমস্যা বাধে সন্তানকে ঘিরে। একাধিক ব্যর্থ চেষ্টার পর পরীক্ষা করে জানা যায় দিমিত্রিয়াস শারীরিক সীমাবদ্ধতার কারণে বাবা হতে পারবেন না।

 

সন্তান চাওয়ার তীব্র ইচ্ছা থেকেই তিনি সিদ্ধান্ত নেন প্রতিবেশির সহায়তা নেওয়ার। দুই সন্তানের জনক প্রতিবেশি যুবকও রাজি হন মোটা টাকা পাওয়ার আশায়। শর্ত ছিল দিমিত্রিয়াসের স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে হবে।

 

চুক্তি অনুযায়ী সপ্তাহে তিন দিন করে নিয়মিত শারীরিক সম্পর্কে লিপ্ত হন ওই যুবক ও দিমিত্রিয়াসের স্ত্রী। মোট ৭২ বার মিলনের পরও স্ত্রী গর্ভধারণ না করায় সন্দেহ দানা বাঁধে দিমিত্রিয়াসের মনে। পরে তিনি প্রতিবেশিকেও স্বাস্থ্য পরীক্ষা করাতে বাধ্য করেন।

 

এবার রিপোর্টে বেরিয়ে আসে চমকে দেওয়ার মতো তথ্য প্রতিবেশি যুবকও পিতা হওয়ার ক্ষমতা রাখেন না। এরপর দিমিত্রিয়াস টাকা ফেরত চান এবং আদালতে মামলা দায়ের করেন। জার্মানির আদালত অবশ্য এমন ‘চুক্তির’ বৈধতা নিয়েই প্রশ্ন তোলে।

ঘটনায় নতুন ঝড় ওঠে প্রতিবেশি যুবকের সংসারে। তার স্ত্রী স্বীকার করেন তাদের দুই সন্তানই জন্মেছে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের ফলে, স্বামীর মাধ্যমে নয়।পুরনো এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল হওয়ায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে দাম্পত্য, দায়িত্ব, নৈতিকতা ও আইনি কাঠামো নিয়ে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।