Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

স্কুলে দেরিতে আসায় শিক্ষিকাকে পেটালেন প্রিন্সিপাল

admin • 04 May 2024, 04:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্কুলে দেরিতে আসায় শিক্ষিকাকে পেটালেন প্রিন্সিপাল

স্কুলের ভেতরে ফেসিয়াল করার কারণে এর আগে উত্তর প্রদেশে এক শিক্ষককে পেটান হেডমাস্টার। এবার আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষিকাকে পেটালেন প্রিন্সিপাল। কারণ, দেরিতে স্কুলে আসা।

এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, একজন আরেকজনের ওপর চড়াও হয়েছেন দুজন। বাকিরা ঝগড়া বন্ধের চেষ্টা করছেন।

https://twitter.com/i/status/1786426789449130200

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আগ্রার সেগানা গ্রামের একটি প্রাক–মাধ্যমিক স্কুলে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, শিক্ষিকা গুঞ্জন চৌধুরীর সঙ্গে কথা কাটাকাটি করছেন প্রিন্সিপাল।

এক সময় তিনি তাঁর গায়ে হাত দেন। এ ছাড়া কাপড় ছিঁড়ে ফেলারও অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনা স্কুলের ক্লাস শেষ হওয়ার পরে ঘটেছে। ওই সময় ঝগড়ায় আপত্তিকর শব্দ ব্যবহার করতে শোনা যায়। এসব শব্দ শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহার করলে কঠোর শাস্তির বিধান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।