Monday, 2 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর
এক্সক্লসিভ শোক দিবস

সৌদি নাগরিককে জীবনসঙ্গী হিসেবে পেতে দানবাক্সে চিরকুট

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সৌদি নাগরিককে জীবনসঙ্গী হিসেবে পেতে দানবাক্সে চিরকুট

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলছে রেকর্ড ২৯ বস্তা টাকা ও বিপুল স্বর্ণালংকার। এ ছাড়া রয়েছে মনোবাসনা পূর্ণ করতে বিভিন্ন চিরকুট। এবার ৩ মাস ১৪ দিন পর দানবাক্সটি খোলা হয়েছে। এতে জীবনসঙ্গী হিসেবে এক সৌদি নাগরিককে পেতে চিঠি লিখেছেন এক ব্যক্তি।

 

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টার দিকে ১০টি দানবাক্স ও একটি ট্যাংক থেকে রেকর্ড ২৯ বস্তা টাকা পাওয়া যায়। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। দানবাক্সে পাওয়া জীবনসঙ্গী হিসেবে এক সৌদি নাগরিককে পেতে চাওয়া নাম-পরিচয়হীন ওই চিঠিতে লেখা রয়েছে—

আসসালামু আলাইকুম,

প্রিয় পাগলা মসজিদ,

আমি একজন সৌদিয়ানকে ভালোবাসি। হে মহান আল্লাহ তুমি তাদের আমার করে দাও। আমি যেন তাকে বিবাহ করিতে পারি। (সুম্মা আমিন)। হে আমার রব, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। হে রব, তুমি আমাকে নবীর দেশে-পবিত্র মাটিতে জন্মগ্রহণ করার সৌভাগ্য দিয়েছ, আমি যেন আবার সেই সৌভাগ্য নিয়ে তোমার পবিত্র মাটিতে মৃত্যুবরণ করিতে পারি। (আমিন)। আমি যেন পড়ালেখাই ভালো হতে পারি, আমার পরিবারে যেন শান্তি বয়ে আসে। (আমিন) আমি যেন হালাল রুজি রোজগার করিতে পারি (আমিন)। হে রব - হে মহান আল্লাহ তোমার কাছে দুই হাত তুলিয়া চাহিতেছি তুমি আমাকে মক্কাবাসীর ভালো এক উত্তম, দ্বীনি সুদর্শন লোকের সহিত বিবাহ করিয়ে দাও (আমিন।) যে, আমার চিঠিখানা পড়িয়াছেন আমাদের জন্য দোয়া করবেন, নেক আশা করিয়া চিঠিখানা লিখেছি।

ইতি তোমার পাপী বান্দা।

এর আগে, গত ১৭ আগস্টও এমন একটি চিরকুট পাওয়া যায় পাগলা মসজিদের দান বাক্সে। যেখানে একজন প্রেমিকা মুসলিম হয়েও খ্রিষ্টান ছেলেকে জীবনসঙ্গী করে পেতে চিঠি লেখেন। তার আগে গত ২০ এপ্রিল সাইফুল ইসলামের নামের এক প্রেমিক চিঠি লিখেন পাঠান দানবাক্সে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।