Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে আগুন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে আগুন

পাকিস্তানের পেশোয়ারে বিমানবন্দরে অবতরণের সময় সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে আগুন লেগে যায়। বৃহস্পতিবার পেশোয়ারের বাচা খান আন্তর্জাতিক বিমানবন্দনে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

 

এক বিবৃতিতে পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথোরিটি (পিসিএএ) বলছে, ঘটনার পর দ্রুত তা ঠিক করা হয়। তারা বলছে, অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারে আগুন লেগে যায়।

 

সংবাদমাধ্যম আরব নিউজ বলছে, পাকিস্তানের বিভিন্ন বিমানবন্দরে মাঝে মাঝে উড়োজাহাজের গিয়ারে এমন আগুন লাগে। এ জন্য দেশটির কর্তৃপক্ষ সব বিমানবন্দরে এমন ব্যবস্থা রেখেছে। এ কারণে এ যাত্রায় সবাইকে অক্ষত উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

পিসিএএর বিবৃতিতে বলা হয়, সৌদি এয়ারলাইনসের ফ্লাইট ৭৯২ পেশোয়ারে অবতরণের পর বাম ল্যান্ডিং গিয়ারে আগুন ও ধোয়া দেখতে পায় ট্রাফিক কন্ট্রোলাররা। দ্রুত পাইলটকে এই তথ্য জানানো হয়। এরপর আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

 

উড়োজাহাজে ২৭৬ জন যাত্রী ও ২১ জন ক্রু ছিলেন বলে জানা যায়। ফ্লাইটটি রিয়াদ থেকে পেশোয়ারে আসছিল। পরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সৌদি এয়ারলাইনস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।