Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

সৌদি আরবে রেকর্ড তিন শতাধিক মৃত্যুদণ্ড কার্যকর

admin • 05 Dec 2024, 02:38 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সৌদি আরবে রেকর্ড তিন শতাধিক মৃত্যুদণ্ড কার্যকর

চলতি ২০২৪ সালে সৌদি আরবে রেকর্ড তিন শতাধিক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ নিয়ে দেশটিতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজন্সি জানিয়েছে, মাদক চোরাচালানের মামলায় তিনজনকে ও হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে চলতি বছর সৌদিতে ৩০৩ জনকে মৃত্যুদণ্ড দিল দেশটির সরকার।

সৌদি বার্তা সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশটিতে ২০০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর দুই মাসে এ সংখ্যা ৩০০ ছাড়াল। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে বিশ্বে সৌদি আরবের অবস্থান তৃতীয়।

বার্লিন ভিত্তিক ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস-এর আইনি পরিচালক তাহা আল-হাজ্জি ২০২৪ সালে মৃত্যুদণ্ড কার্যকরে রকেট গতিতে বৃদ্ধির নিন্দা জানিয়ে এটিকে অযৌক্তিক ও ব্যাখ্যাতীত বলে অভিহিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।