Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

সৌদি আরবে বাংলাদেশির হাতে বাংলাদেশি যুবক খুন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সৌদি আরবে বাংলাদেশির হাতে বাংলাদেশি যুবক খুন

সৌদি আরবে নিজ জেলার প্রতিবেশীর হাতে সাব্বির হোসেন (২৭) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে সৌদি আরবের জেদ্দায় এ ঘটনা ঘটে।

 

নিহত সাব্বির কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে। সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন সৌদি আরবে প্রবাসী সাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত অভিযুক্ত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়।

 

নিহতের পরিবার সূত্র জানা যায়, সৌদি আরবের জেদ্দায় পাশের কক্ষে থাকা অন্য বাংলাদেশিদের সঙ্গে সাব্বিরের কথা কাটাকাটি হয়। এই কথা-কাটাকাটিকে কেন্দ্র করে একপর্যায়ে কিল-ঘুসির শিকার হন সাব্বির। সাব্বির এই ঘটনায় তাদের বিরুদ্ধে বিচার দিতে কফিলের (মালিক) কাছে যাচ্ছিলেন। এরপরেই প্রতিপক্ষের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে তার গলা চেপে ধরেন। এতে সাব্বিরের মৃত্যু হয়।

 

নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা খোঁজ নিয়ে তার মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। আরও বিস্তারিত জানার জন্য ওইখানে যোগাযোগ করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।