Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

সৌদিতে ৪ হাজার বছরের পুরোনো শহরের সন্ধান

admin • 03 Nov 2024, 10:41 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সৌদিতে ৪ হাজার বছরের পুরোনো শহরের সন্ধান

উত্তর-পশ্চিম সৌদি আরবের একটি আকর্ষণীয় মরূদ্যানে ৪ হাজার বছরের পুরনো একটি সুরক্ষিত শহরের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। আবিষ্কৃত শহরটির নাম রাখা হয়েছে আল-নাতাহ। 

  বার্তা সংস্থা এএফপি জানায়, সৌদি ও ফ্রান্সের একদল প্রত্নতাত্ত্বিকের যৌথ প্রচেষ্টায় সম্প্রতি । প্রত্নতাত্ত্বিক দলটির নেতৃত্ব দিয়েছেন ফ্রান্সের বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ গিলাম শালোঁ। আন্তর্জাতিক সাময়িকী পিএলওএস ওয়ানে তাদের গবেষণা প্রবন্ধ প্রকাশিতও হয়েছে।

আল-নাতাহ নামে অভিহিত শহরের অবশিষ্টাংশগুলো দীর্ঘকাল ধরে খায়বারের প্রাচীর ঘেরা মরূদ্যানে লুকিয়ে ছিল, যা আরব উপদ্বীপের উত্তর-পশ্চিমে মরুভূমি দ্বারা বেষ্টিত একটি সবুজ এলাকা।

শহরটিতে একটি মন্দিরের ধ্বংসাবশেষ, ব্রোঞ্জের তৈরি কুঠার ও ছোরা, তৈজসপত্র, চীনামাটির তৈরি পাত্র এবং মূল্যবান রত্নপাথর পাওয়া গেছে।

 

এএফপিকে শালোঁ জানিয়েছেন, শহরটি যিশুখ্রিষ্টের জন্মের অন্তত ২ হাজার ৪০০ বছর আগে। এই সময়টি ছিল, মানবসভ্যতার ব্রোঞ্জ যুগে প্রবেশের প্রারম্ভিককাল।

 

২ দশমিক ৬ হেক্টর আয়তনের আল-নাতাহকে ঘিরে রয়েছে ১৪ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ একটি প্রাচীরের ধ্বংসাবশেষ। প্রাচীরটির বয়সও শহরটির সমান।

 

প্রায় ৫০০ বাড়িঘর পাওয়া গেছে আল-নাতাহে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলছে, আল-নাতাহরের পত্তনের কাছাকাছি সময়ে ভূমধ্যসাগরের তীরে বর্তমান সিরিয়া, জর্ডান ও ইরাকে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠছিল। তবে এখানে রাজা-প্রজা ও ধনী-দরিদ্রের বিভাজন এত বেশি ছিল না, যেমনটা মেসোপটেমিয়ার বিভিন্ন শহরে ছিল। শহরটি পত্তনের এক হাজার বছর পর, অর্থাৎ যিশুখ্রিষ্টের জন্মের ১ হাজার ৪০০ বছর আগে জনশূন্য হয়ে পড়ে। তবে কী কারণে শহরটি জনশূন্য হয়ে গেল তা নির্দিষ্ট করে বলতে পারেননি প্রত্নতাত্ত্বিকরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।