Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

সৌদিতে এক বছরে সাড়ে তিন লাখ বিবাহ বিচ্ছেদ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সৌদিতে এক বছরে সাড়ে তিন লাখ বিবাহ বিচ্ছেদ

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের ঘটনা। বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এ সংখ্যা বেশ উদ্বেগের। তবে বিবাহ বিচ্ছেদের মতো নেতিবাচক সামাজিক ব্যধি থেকে বাদ যায়নি মুসলিম প্রধান দেশ সৌদি আরবও।

সম্প্রতি সৌদির সরকারি পরিসংখ্যান সংস্থার প্রকাশিত ‘নারী প্রতিবেদন-২০২২’ থেকে জানা গেছে, গত বছর দেশটিতে সাড়ে তিন লাখের বেশি নারীর ডিভোর্স হয়েছে।

এরমধ্যে বিবাহ বিচ্ছেদ সবচেয়ে বেশি দেখা গেছে ৩০ থেকে ৩৪ বছর বয়সী নারীদের মধ্যে। এই বয়সী মোট ৫৪ হাজার নারীর গত বছর সংসার জীবনের ইতি ঘটেছিল।

 

এদিক দিয়ে দ্বিতীয়স্থানে আছেন ৩৫ থেকে ৩৯ বছর বয়সী নারীরা। গত বছর এই বয়সী ৫৩ হাজার নারী স্বামীর সংসার ছেড়েছিলেন। এছাড়া গত বছর বিধবা বা স্বামী হারা হয়েছেন ২ লাখ ৩ হাজার ৪৬৯ জন নারী।

 

বিভিন্ন জরিপ, রেজিস্টারের তথ্য এবং ২০২২ সালের আদমশুমারির তথ্য গবেষণা করে এসব তথ্য পাওয়া গেছে। এই পরিসংখ্যানের মাধ্যমে সমাজের বিভিন্ন খাত যেমন— শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে নারীদের অবস্থান সম্পর্কে জানা গেছে।

এছাড়া এই পরিসংখ্যানে বেরিয়ে এসেছে বর্তমানে সৌদিতে ১৫-১৯ এবং ২০-২৪ বছর বয়সী মেয়েদের সংখ্যা বেশি। বর্তমানে দেশটিতে ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরী রয়েছে ৯ লাখ ১৬ হাজার ৪৩৯ জন। আর ২০ থেকে ২৪ বছর বয়সী মেয়ে রয়েছে ৮ লাখ ৫০ হাজার ৭৮০ জন।

এছাড়া পরিসংখ্যানের মাধ্যমে জানা গেছে সৌদি আরবে কর্মক্ষেত্রে নারীদের সংখ্যা বেড়েছে। দেশটিতে বেকার নারীর সংখ্যা অনেক কমেছে। এছাড়া অর্থনেতিক ক্ষেত্রে ও শেয়ার বাজারেও তাদের অবদান বেড়েছে।

সূত্র: গালফ নিউজ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।