Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

সৌদিজুড়ে প্রবল ঝড়-বৃষ্টি, আবহাওয়া দপ্তরের সতর্ক জারি

admin • 11 Dec 2025, 03:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সৌদিজুড়ে প্রবল ঝড়-বৃষ্টি, আবহাওয়া দপ্তরের সতর্ক জারি

সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে মাঝারি থেকে ভারি বৃষ্টি। আবহাওয়া পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম)।

গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় তীব্র ঝড়-বৃষ্টি হচ্ছে। এছাড়া হাইল, তাবুক, আল জৌফ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে মৃদু থেকে মাঝারি বর্ষণ অব্যাহত রয়েছে। বহু অঞ্চলে বর্ষণের পাশাপাশি ঘন কুয়াশাও দেখা দিয়েছে।

মরু জলবায়ুর দেশ সৌদি আরবে ঝড়-বৃষ্টি সাধারণত কম দেখা যায়। তবে গত দুই-তিন বছরে একাধিকবার দেশটিতে ঝড় ও ভারি বৃষ্টির ঘটনা ঘটেছে।

এনসিএমের তথ্য অনুসারে, সৌদির এমন আবহাওয়া পরিস্থিতির জন্য দায়ী লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ। এক বিবৃতিতে এনসিএম জানিয়েছে, লোহিত সাগর থেকে সৌদির বিভিন্ন এলাকায় ১৮ থেকে ৪০ কিলোমিটার গতিতে বয়ে যাচ্ছে ঝেড়ো হওয়া। বাতাসের এই গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর।

ঝড়ো আবহাওয়া শুরু হয়েছে পারস্য উপসাগরেও। বর্তমানে সেখান থেকে সৌদির দক্ষিণাঞ্চলে ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।