Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

সোমবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

admin • 09 Jun 2024, 10:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সোমবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় আগামীকাল সোমবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর ও গোপীবাগ।

 রোববার (৯ জুন)  গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আগামীকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উল্লিখিত এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

ঢাকা, আশপাশের কয়েকটি জেলা ও ময়মনসিংহে গ্যাস বিতরণকারী সংস্থাটি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।