বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সোমবার (১ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী অফিস ও ক্লাস-পরীক্ষা চলবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন এই সময়সূচি মোতাবেক রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নিয়মিত সকাল ৯টা হতে ৫টা পর্যন্ত অফিস ও ক্লাস-পরীক্ষা তথা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
তিনি বলেন, ৪৭তম (বিশেষ) একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে শনিবার (৩০ জুন) অনুষ্ঠিত ১০৫তম সিন্ডিকেট সভায় নতুন সময়সূচির বিষয়টি অনুমোদন দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে সভায় সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।





