Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা

admin • 29 Dec 2024, 07:31 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা

আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

 

রোববার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে ২টার দিকে সচিবালয়ের সামনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

 

নাহিদ ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটার প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার আজকে শেষ দিন। আজ পর্যন্ত আমরা কাউকে এলাউ করছি না সচিবালয় প্রবেশ করার জন্য। এ কারণে আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না।

 

তিনি বলেন, বিগত সময়ে ৩ হাজার প্লাস অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয়েছে। সবাই কিন্তু সাংবাদিক নন। সেটি আমাদের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে একটি সময়ের মধ্যে নতুন করে স্থায়ী পাসের ব্যবস্থা করব। সেই সময় পর্যন্ত সীমিত সংখ্যক সাংবাদিককে একটা অস্থায়ী পাস দেওয়া হবে। আমরা সাংবাদিক সংগঠনের সঙ্গে বসব। সচিবালয়ে এবং বাইরের যেসব সংগঠন রয়েছে তাদের সঙ্গে বসে একটা নির্দিষ্ট অস্থায়ী পাস দেওয়া হবে। কাল (সোমবার) থেকে সচিবালয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এখন যে পাস আছে সব বাতিল হয়ে যাবে।

 

তিনি আরও বলেন, ৩ হাজারের বেশি অ্যাক্রেডিটেশন কার্ড আমরা রাখতে পাবর না। অধিকাংশ ভুয়া। আবেদনের ভিত্তিতে যে নীতিমালা রয়েছে স্থায়ী পাস দেওয়া হবে। আগামীকাল বা পরশু থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। প্রয়োজনে সাংবাদিক সংগঠন বা সম্পাদকদের সঙ্গে বসে কথা বলে শুরু হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।