Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে ২ কিশোরের মৃত্যু

admin • 24 Jun 2024, 03:30 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে ২ কিশোরের মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের রায়বরেলি জেলায় সেলফি তোলার সময় নৌকা থেকে গঙ্গা নদীতে পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুন) পয়াগপুর গঙ্গা ঘাটে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। খবর এনডিটিভির।

 

সার্কেল অফিসার অরুণ কুমার বলেন, গতকাল তিন বন্ধু তৌহিদ (১৭), ফাহাদ (১৯) ও শান (১৮) পয়াগপুর গঙ্গা ঘাটে যান। সেখানে গিয়ে সেলফি তোলার জন্য একটি নৌকায় চড়ে তারা।

 

সেলফি তোলার এক পর্যায়ে তারা নৌকার এক ধারে চলে গেলে ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যায়। ফাহাদ সাঁতার কেটে তীরে আসতে পারলেও প্রবল স্রোতে তৌহিদ ও শান ভেসে যায়।

 

এরপর তৌহিদ ও শানের খোঁজে নদীতে ডুবুরি দল মোতায়েন করা হয়। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর রোববার তাদের মরদেহ উদ্ধার করা হয়। তৌহিদ ও শানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।