Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

সেরা করদাতার তালিকার শীর্ষে সাকিব, এরপরেই রয়েছেন রিয়াদ-তামিম

admin • 05 Dec 2023, 09:49 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সেরা করদাতার তালিকার শীর্ষে সাকিব, এরপরেই রয়েছেন রিয়াদ-তামিম

কয়েক বছর ধরেই দেশের সেরা করদাতার তালিকায় রয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এবার তাদের কাতারে যোগ দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

 

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০২২-২৩ করবর্ষের প্রকাশিত তালিকায় এসব তথ্য পাওয়া গেছে।

 

এতে উল্লেখ করা হয়, এই বছর খেলোয়াড় শ্রেণিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তিন ক্রিকেটার। এর মধ্যে শীর্ষে আছেন সাকিব। এরপরের স্থানে রয়েছেন যথাক্রমে মাহমুদউল্লাহ ও তামিম।

   

খেলোয়াড়সহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে ৭৬ ব্যক্তি, ৫৪ কোম্পানি এবং অন্যান্য ক্যাটাগরিতে আছেন ১১ জন। ইতোমধ্যে এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশিত হয়েছে।

 

সেরা করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেবে এনবিআর। ২০১৬ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।