Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

সূর্যকুমার ঝড়, অস্ট্রেলিয়াকে ৪০০ রানের টার্গেট দিল ভারত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সূর্যকুমার ঝড়, অস্ট্রেলিয়াকে ৪০০ রানের টার্গেট দিল ভারত

ইন্দোরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৪০০ রানের টার্গেট দিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন ভারতের টপ অর্ডাররা। ঋতুরাজ গায়কোয়াড সুবিধা করতে না পারলেও হাল ধরেন শুভমন গিল ও শ্রেয়াস আইয়ার।

 

গিল ও শ্রেয়াস দুজনেই শতক হাঁকিয়েছেন। ৯৭ বলে ১০৪ রান করে সাজঘরে ফিরেছেন গিল। শ্রেয়াস থেমেছেন ৯০ বলে ১০৫ রান করে।

এরপর লোকেশ রাহুলও অর্ধশত হাঁকিয়েছেন। সবশেষ ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন ওয়ানডে ফরম্যাটে ভুগতে থাকা সূর্যকুমার যাদব। ৩৭ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন সূর্য।

সবমিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৩৯৯ রান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন ক্যামেরুন গ্রিন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।