Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বুদ্ধদেব

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বুদ্ধদেব

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রায় দুই সপ্তাহ পর নিজের বাসায় রাত কাটালেন তিনি।

ফুসফুস এবং শ্বাসনালীতে গুরুতর সংক্রমণ এবং নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বুদ্ধদেবকে। তার পর ৪৮ ঘণ্টার জন্য তাকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়। স্যালাইনের মাধ্যমে চলে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক। তার পর থেকেই ক্রমশ সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠতে শুরু করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

১২ দিন হাসপাতালে কাটিয়ে বুধবারই তিনি ফেরেন নিজের বাড়িতে। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিয়মিত তত্ত্বাবধানেই আপাতত থাকবেন তিনি।

নিজের বাড়িতে ফিরতে পেরে দৃশ্যত স্বস্তি পেয়েছেন বুদ্ধদেব। অন্য সমস্ত নল শরীর থেকে খুলে ফেলা হলেও এখনো রাইলস টিউবের মাধ্যমেই বুদ্ধদেবের শরীরে খাবার পৌঁছাচ্ছে। চিকিৎসকদের লক্ষ্য যত দ্রুত সম্ভব রাইলস টিউবও খুলে ফেলা। কিন্তু এখনো তেমন পরিস্থিতি তৈরি হয়নি। যদিও চেষ্টার ত্রুটি রাখছেন না চিকিৎসকেরা।

স্বাভাবিক মানুষের মতো না হলেও বুদ্ধদেবের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে জানান চিকিৎসকেরা। দ্রুতই তিনি আগের মতোই মুখ দিয়ে সমস্ত খাবার খেতে পারবেন বলে মনে করছেন তারা।

প্রতিদিনই চিকিৎসকেরা তাকে দেখবেন। পরিচর্যার জন্য ওই হাসপাতালেরই ‘হোম কেয়ার’ পরিষেবা নেওয়া হচ্ছে। তৈরি রাখা হয়েছে বাইপ্যাপ। আপাতত এ ভাবেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পুরোপুরি সুস্থ করে তোলার চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।