Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

সুলতান’স ডাইনের কাচ্চির মাংস নিয়ে প্রশ্ন!

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সুলতান’স ডাইনের কাচ্চির মাংস নিয়ে প্রশ্ন!

সুলতান’স ডাইনের কাচ্চির মাংস নিয়ে প্রশ্ন তুলেছেন কনক রহমান খান নামের একজন ভোক্তা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরেন। যা পরে ভাইরাল হয়।

 

তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, গত বৃহস্পতিবার সুলতান’স ডাইনের সাতটি কাচ্চি আনা হয়েছিল। খাওয়ার সময় মাংসের হাড় দেখে সন্দেহ হয়, এটা তো মাটন না অবশ্যই। মাটনের হাড় এমন চিকন হয় না‌। তখন সুলতান’স ডাইনের গুলশান-২-এর নম্বরে কল দিই।

 

জিজ্ঞেস করি এটা কী মাংস ছিল? ওনারা দুজনসহ আবার খাবার পাঠান। সাথে ওনাদের এজিএম আশরাফ আসেন। নতুন খাবারের সাথে আগের প্যাকেটের খাবারের হাড়ের সাথে এবারের মাংসের তুলনা করতে বলি। এজিএম আশরাফ মানতেই নারাজ, জেনেশুনে এমন মাংস দেন না।

 

তারা বলেন, তাদেরকে যে ভেন্ডর মাংস দেয়, তারা আসলে কোনো কিছু করতে পারে।

 

প্রশ্ন করা হলো, তাহলে ভেন্ডরের কাছ থেকে মাংস নেওয়ার সময় কি আপনাদের মতো এত বড় ব্র্যান্ডের কোনো কোয়ালিটি কন্ট্রোল অফিসার নেই? আপনি কি দুটো মাংস সেইম দেখতে পাচ্ছেন?

 

ওনারা উল্টা প্রশ্ন করেন, তাহলে আপনারা কী দিয়ে মেটাতে চান? ইন্ডিরেক্টলি টাকা অফার করেন এবং বলেন আপনারা ঝামেলা করলে আমরাও জানি কী করতে হয়।

 

এরপর ৯৯৯-এ কল দিই। ৯৯৯ বলে বিএসটিআইয়ের নম্বরে অভিযোগ করতে।

 

অভিযোগ সম্পর্কে জানতে সুলতাইন’স ডাইন-২-এর শাখায় যোগাযোগ করা হয়। তাদের পেজের নম্বরে কল দেওয়া হলে অপর প্রান্ত থেকে একজন নারী কল রিসিভ করেন। তিনি বলেন, ‘অভিযোগটি আমাদের নজরে এসেছে। এটি সম্পূর্ণ মিথ্য এবং ভিত্তিহীন।’ ব্যবসায়ী প্রতিপক্ষরা ‘রিউমার’ ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি।

 

তার কাছে এজিএম আশরাফকে চাওয়া হলে তিনি একটি নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন। এর পর থেকে ওই নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।