Thursday, 22 October 2026
শিরোনাম
সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, হতাহত ৯ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় প্রাণ গেল দোকানের কর্মচারীর শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান ‘দালাল মিডিয়া’ বর্জনের ডাক ইশরাকের, আনছেন নতুন গণমাধ্যম কুমারখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে
জাতীয়

‘সুরক্ষা’ ওয়েবসাইটে ‘ডিড্স’ অ্যাটাক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
‘সুরক্ষা’ ওয়েবসাইটে ‘ডিড্স’ অ্যাটাক

কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’র ওয়েবসাইট ডিড্স (DDoS) অ্যাটাকের শিকার হয়েছে বলে জানিয়েছে সরকারি সাইবার ইস্যু দেখভালকারী সংস্থা সার্ট। সার্টের ‘সিচুয়েশনাল এলার্ট অন সাইবার থ্রেটস’ রিপোর্টের বর্ধিত ভার্সনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে দু’তিন দিন ধরে ‍সুরক্ষা ওয়েবসাইট থেকে সেবা নিতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিলেন গ্রাহকরা। যার ফলে বিষয়টি বিভিন্ন জনের নজরে আসে। সোমবার (৭ আগস্ট) সার্টের ‘সিচুয়েশনাল এলার্ট অন সাইবার থ্রেটস’ রিপোর্টের বর্ধিত ভার্সন এই তথ্য নিশ্চিত করেছে।

রিপোর্টের তথ্য অনুযায়ী, ডিড্স অ্যাটাকটি 183.171.175.20 এই আইপি অ্যাড্রেস থেকে করা হয়েছে। যার অরিজিন মালয়েশিয়া বলে সার্টের রিপোর্টে প্রতীয়মান হয়।

এদিকে এখনো কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষার ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। সুরক্ষা থেকে করোনার টিকা নিবন্ধন, টিকা প্রদানের তারিখ, পরবর্তী দিন ও টিকার সনদ প্রদান করা হয়।

এ বিষয়ে জানতে সাটের্র প্রজেক্ট পরিচালক ইঞ্জি সাইফুল আলম খানকে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

সার্টের ‘সিচুয়েশনাল এলার্ট অন সাইবার থ্রেটস’ রিপোর্ট দেখে নিন এখানে ক্লিক করে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।