Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

সুপ্রিম কোর্ট বারের ইফতার মাহফিলে আইনজীবীদের হাতাহাতি-ভাঙচুর

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সুপ্রিম কোর্ট বারের ইফতার মাহফিলে আইনজীবীদের হাতাহাতি-ভাঙচুর

সুপ্রিম কোর্ট বারের ইফতার মাহফিলে বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীদের হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বিএনপিপন্থি আইনজীবীরা চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন অভিযোগ উঠেছে।

 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় সমিতির দুটি হল রুমে ইফতার মাহফিলের জন্য নির্ধারিত স্থানে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির (এডহক কমিটি) সদস্যরা ২নং হল রুমে প্রবেশ করে ব্যানার টানাতে গেলে আওয়ামীপন্থি আইনজীবীরা তা কেড়ে নেন। এ সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একই সময় বিএনপিপন্থি আইনজীবীরা কালোপতাকা মিছিল নিয়ে হল রুমে প্রবেশ করেন। এ সময় তারা চেয়ার টেবিল ফেলে দেন। এরপর দুই পক্ষের আইনজীবীরা পাল্টাপাল্টি বিক্ষোভ করেন।

 

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জগলুল কবির বলেন, বিএনপির সন্ত্রাসীরা কোনো কারণ ছাড়াই ভাঙচুর করেছে। ইফতার মাহফিলের মতো পবিত্র একটি অনুষ্ঠানে বর্বরভাবে হামলা করা হয়েছে।

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল। তিনি বলেন, ভাঙচুরের সঙ্গে আমাদের কেউ জড়িত না। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়েছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।