Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

সুপ্রিম কোর্টে আইনজীবীদের দু'গ্রুপের ডিম-ছোড়াছুড়ি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সুপ্রিম কোর্টে আইনজীবীদের দু'গ্রুপের ডিম-ছোড়াছুড়ি

সুপ্রিম কোর্ট আইনজীবীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ডিম-ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। রোববার (২ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মধ্যে এ ঘটনা ঘটে।

 

এ সময় দুই পক্ষের হাতাহাতি ও পাল্টাপাল্টি স্লোগানে আদালত প্রাঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

এদিন দুপুরে শতাধিক সরকারসমর্থিত আইনজীবী সুপ্রিম কোর্ট বার ভবনের সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে অবস্থান নেন। তারা সমিতি ভবন এবং নিচতলায় অডিটোরিয়ামের সামনে বিক্ষোভ করেন। অপরদিকে বিএনপি সমর্থক আইনজীবীরাও সমিতি ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

 

বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন এএম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে কয়েক শ’ আইনজীবী বিক্ষোভ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।