Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

সুপ্রিম কোর্টের গ্রিল চুরি করতে গিয়ে ধরা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সুপ্রিম কোর্টের গ্রিল চুরি করতে গিয়ে ধরা

সুপ্রিম কোর্টের দেওয়ালের গ্রিল চুরি করতে গিয়ে মো. বাচ্চু শেখ (৪০) ও মো. গোলাম ফারুক নামে দুই ব্যক্তি ধরা পড়েছেন। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ মোয়াজ্জাম হোছাইন। তিনি জানান, চুরির ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে।

 

জানা গেছে, আসামিদের মধ্যে বাচ্চু শেখ পিরোজপুরের মৃত শহীদ শেখের ছেলে। আর অপর আসামি গোলাম ফারুক সিএনজিচালক। তিনি মাদারীপুরের মৃত হাসেম মাদবরের ছেলে।

 

এর আগে বুধবার (৩ মে) ভোর ৫টায় চুরির ঘটনা ঘটে। ওইদিন সুপ্রিম কোর্টের স্পোর্টস কমপ্লেক্সের পেছনে উত্তর পাশের দেওয়ালের ওপরের কিছু অংশের গ্রিল কেটে নিয়ে যাচ্ছিলেন ওই দুই ব্যক্তি। তারা গ্রিলগুলো ওঠাচ্ছিলেন সিএনজিচালিত অটোরিকশায়। এ সময় আদালতের নিরাপত্তাকর্মী ও পুলিশ মিলে দুজনকে আটক করে। পরে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।