Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
এক্সক্লসিভ জেলার খবর

সুন্দরবনে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সুন্দরবনে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার

সুন্দরবনে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। পাঁচ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাদের উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন।

জানা গেছে, যশোর জেলা থেকে আগত ১০ পর্যটক ট্রলার যোগে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণ শেষে ফেরার পথে পথ ভুলে সুন্দরবন গহীনে খালের মধ্যে চলে যান। পরে ঘুরতে ঘুরতে তাদের ট্রলারের তেল ফুরিয়ে যায়।

এ ঘটনায় নৌকায় থাকা পর্যটকরা আতঙ্কিত হয়ে সফরকারী অন্য নৌকায় অবস্থানকারী পর্যটকদের জানালে তারা শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেনের কাছে সাহায্য কামনা করেন। পরবর্তীতে শ্যামনগর ইউএনও তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বন বিভাগের দুটি টিম, সাংবাদিক আব্দুল হালিমসহ টুরিস্ট পুলিশের দুটি টিম, গাবুরা ডুমুরিয়া ওয়ার্ডের মেম্বারের একটি টিম, বোট মালিকের অন্য একটি টিমসহ মোট ছয়টি উদ্ধারকারী সুন্দরবনের ভিতরে পাঠান। প্রায় ৫ ঘণ্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর তাদের সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন জানান, সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণ শেষে ফেরার পথে পথ ভুলে বনের গহীনে খালের মধ্যে চলে যায়। পরে বিষয়টি আমাকে জানালে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মোট ছয়টি উদ্ধারকারী টিম সুন্দরবনের ভেতরে পাঠিয়ে রাত ১০টার সময় তাদের উদ্ধার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।