Tuesday, 20 October 2026
শিরোনাম
পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু বাসায় রসগোল্লা তৈরির সহজ পদ্ধতি প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব
আর্ন্তজাতিক

সুইডেনে কোরআন পোড়ানো ইরাকি যুবককে আটক করল পুলিশ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সুইডেনে কোরআন পোড়ানো ইরাকি যুবককে আটক করল পুলিশ

ঈদুল আজহার দিনে সুইডেনের স্টকহোম মসজিদের সামনে কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় ইরাকি যুবককে আটক করেছে পুলিশ। নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে উসকানির অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

ওই ইরাকি যুবকের নাম সালওয়ান মোমিকা (৩৭)।

তিনি কয়েক বছর আগে ইরাক থেকে সুইডেনে অভিবাসিত হন। বাক্‌স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতেই তিনি এমনটি করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এটা গণতান্ত্রিক অধিকার। এখন যদি কেউ বলে এটা করা যাবে না, তাহলে তা গণতন্ত্রের জন্য হুমকি। ’ সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, মোমিকার বিক্ষোভ আইনগত দিক থেকে বৈধ, কিন্তু উপযুক্ত নয়। এখানে পুলিশের অনুমতি দেওয়া বা না দেওয়ারও কিছু নেই।

আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতির মধ্যে প্রায় বেশ কয়েকজন মুসলমান আরবিতে কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদ জানাচ্ছিলেন। হ্যান্ডমাইকে মোমিকা তাঁদের জবাবও দিয়েছেন। তবে তাঁদের মধ্য পুলিশের ব্যারিকেড ছিল।

সুইডিশ কর্তৃপক্ষ বলেছে, কোরাআন পোড়ানোয় আইনশৃঙ্খলার ব্যাঘাত ঘটেনি, তবে মসজিদের খুব কাছে কোরআন পোড়ানোয় মোমিকাকে আটক করা হয়েছে। তাপপ্রবাহের মধ্যে আগুন জ্বালানোর অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্যও তদন্ত করা হচ্ছে।

স্টকহোমের নোয়া ওমরান (৩২) নামের এক শিল্পী এ ঘটনাকে ‘পাগলামি’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘এটি গণতন্ত্র ও স্বাধীনতার নামে ঘৃণা ছড়ানো। গণতন্ত্র এমনটি নয়। ’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মোমিকার এই কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘ইসলামবিদ্বেষী এমন কাজ কখনোই মত প্রকাশের স্বাধীনতার অজুহাতে মেনে নেওয়া যায় না। ’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।