Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

সিন্দাবাদখ্যাত জনপ্রিয় অভিনেতা শাহনেওয়াজ মারা গেছেন

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
সিন্দাবাদখ্যাত জনপ্রিয় অভিনেতা শাহনেওয়াজ মারা গেছেন

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হার্ট অ্যাটাক করে মারা গেছেন সিন্দাবাদখ্যাত জনপ্রিয় অভিনেতা শাহনেওয়াজ প্রধান। তিনি বলিউড, টিভি ও ওটিটি প্ল্যাটফর্মে দাপটের সঙ্গে কাজ করেছেন।

 

শুক্রবার ৫৬ বছর বয়সী এই অভিনেতা একটি ‍অনুষ্ঠানে হাজির হয়ে প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে বলার পরই জ্ঞান হারান। এর পর তাকে দ্রুত কোকিলাবেন দিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শত চেষ্টা করেও ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাচক্রে ওই সময় হাসপাতালটিতে উপস্থিত ছিলেন টিভি অভিনেত্রী সুরভি তিওয়ারি। তিনি তার ভাইয়ের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন। তিনি দেখতে পান শাহনেওয়াজকে একটি স্ট্রেচারে করে হাসপাতালে আনা হয়েছে। সুরভি নবভারত বলেন, শাহনেওয়াজকে সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের বেডের পাশে নিয়ে যাওয়া হয়।

 

এ সময় তিনি ডাক্তারদের বলতে শোনেন, তারা শাহনেওয়াজের স্পন্দন পাচ্ছেন না। তার হৃদপিণ্ডও কাজ করছে না। যে ব্যক্তিরা শাহনেওয়াজকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তারা ডাক্তারদের বলেন, একটি অনুষ্ঠানে ছিলেন তারা। সেখানেই হার্ট অ্যাটাকের পর জ্ঞান হারান বর্ষীয়ান এই অভিনেতা।

 

পরে সুরভি তাদের কাছে জানতে চান এটা কিভাবে ঘটেছে এবং তার আগে থেকেই কোনো সমস্যা আছে কি না। তারা সুরভিকে জানায়, কয়েক মাস আগেই বাইপাস সার্জারি হয়েছিল শাহনেওয়াজের। এই অভিনেত্রী বলেন, শাহনেওয়াজ খুব ভালো মানুষ ছিলেন। তিনি সবসময় যোগাযোগ রাখতেন।

 

প্রসঙ্গত, সিন্দবাদ দ্য সেইলর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন শাহনেওয়াজ। পরবর্তীতে জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরেও কাজ করেন তিনি। এছাড়া কণ্ঠ অভিনেতা হিসেবেও সমানভাবে জনপ্রিয় ছিলেন শাহনেওয়াজ

সুত্র: যুগান্তর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।