Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

সার্ডিন মাছ খেয়ে নারীর মৃত্যু, হাসপাতালে ১২

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সার্ডিন মাছ খেয়ে নারীর মৃত্যু, হাসপাতালে ১২

সার্ডিন মাছ খেয়ে বটুলিজমে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক নারীর। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২ জন। গত সপ্তাহে ফ্রান্সে এ ঘটনা ঘটে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বটুলিজম এক ধরনের ব্যাকটেরিয়া ‘ক্লোসট্রিডিয়াম বটুলিনাম'এর মাধ্যমে সৃষ্টি হয়৷ খাদ্যদ্রব্য বিষাক্ত হলে দেখা দেয় এই জীবাণু৷ স্নায়ুকে অবশ করে দেয় এই ব্যাকটেরিয়া৷

রোগটি লক্ষণ দুর্বলতা, ঝাপসা দৃষ্টি, ক্লান্তি এবং কথায় জড়তা দিয়ে শুরু হয়। এরপরে হাত, বুকের পেশী এবং পা দুর্বল হয়ে যেতে পারে।

এএফপি বলছে, ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বর্দো শহরের একটি রেস্টুরেন্টে খেয়েছিলেন ৩২ বছর বয়সী ওই নারী। তবে তিনি কোন দেশের তা জানা যায়নি।

স্থানীয় হাসপাতালের চিকিৎসক বেঞ্জামিন ক্লুজাউ বলেন, সার্ডিন মাছ খেয়ে ১২ জন হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। অসুস্থ ব্যক্তিদের মধ্যে আমেরিকান, আইরিশ ও কানাডার নাগরিক রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃত ও অসুস্থ হওয়া ব্যক্তিরা ৪ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে বরদোর চিন চিন ওয়াইন বার নামের রেস্টুরেন্টে সার্ডিন মাছ খেয়েছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।