Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

সারা দেশে এনআইডি সেবা সংক্রান্ত হেল্প ডেস্ক বসানোর নির্দেশ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সারা দেশে এনআইডি সেবা সংক্রান্ত হেল্প ডেস্ক বসানোর নির্দেশ

সারা দেশের নির্বাচন অফিসগুলোতে এনআইডি সেবা সংক্রান্ত হেল্প ডেস্ক বসানোর নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম।সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

ইসি কর্মকর্তারা জানান, ওই সভায় ইসি সচিব শফিউল আজিম কর্মকর্তাদের উদ্দেশ্যে হেল্প ডেস্ক বসানো ছাড়াও বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন। এক্ষেত্রে চট্টগ্রাম অঞ্চলে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে জারিকৃত পরিপত্রের বিষয়গুলো সংশ্লিষ্ট এলাকার ভোটারদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করা, জাতীয় পরিচয়পত্র সেবাকে সহজকরণের মাধ্যমে হয়রানি ও দালালমুক্ত করা, সেবা গ্রহীতার সঙ্গে সর্বোত্তম আচরণ ও সেবা সহজিকরণ করে দুর্নীতিমুক্ত করার প্রতি জোর দিয়েছেন তিনি।

 

সভার সিদ্ধান্ত মোতাবেক সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সম্প্রতি এক লিখিত আদেশ দিয়েছেন ইসি সচিব। এতে বলা হয়েছে, মাঠ পর্যায়ের কার্যালয়সমূহে হেল্প ডেস্ক অ্যাকটিভ করে সেবাগ্রহীতাদের সেবা প্রদান করতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।