Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

সারাদেশে স্কুলে ভর্তির আবেদন শুরু বুধবার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সারাদেশে স্কুলে ভর্তির আবেদন শুরু বুধবার

দেশের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত আগামী বছরের জন্য শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হচ্ছে বুধবার (১৬ নভেম্বর) থেকে। আবেদন করা যাবে আগামী ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

 

গত সোমবার ২০২৩ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষার্থীরা অনলাইনে (https://gsa.teletalk.com.bd) ওয়েবসাইডে আবেদন করতে পারবে। আগামী ১০ ডিসেম্বর সরকারি স্কুলগুলোতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। আর বেসরকারি স্কুলগুলোর ভর্তির লটারি অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর। এছাড়া ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির যাবতীয় কাজ শেষ করা হবে।

নতুন নীতিমালা অনুযায়ী, বিগত বছরের মতো এবারও বেসরকারি স্কুলে ভর্তির আবেদন ফি ২০০ টাকা এবং সরকারি স্কুলে ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের টিউশন ফি বাড়ানো হচ্ছে না।

   

এছাড়া ভর্তি নীতিমালার অন্যান্য বিষয় আগের মতোই থাকছে। আগের মতোই থাকছে ভর্তি ফি। সে অনুযায়ী, রাজধানীর এমপিওভুক্ত স্কুলে এবারের ভর্তি ফি পাঁচ হাজার টাকা, নন-এমপিওতে সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি মাধ্যমের স্কুলে ১০ হাজার টাকা নেওয়া যাবে। অন্যান্য মেট্রোপলিটন শহরে তিন হাজার টাকার বেশি নেওয়া যাবে না।

   

এবারও প্রথম শ্রেণিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থীর বয়স ন্যূনতম বয়স ৬ বছরের বেশি হতে হবে। প্রথম শ্রেণিতে ৬ বছরের বেশি ধরে অন্যান্য শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারিত হবে। যেমন ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থীর বয়স প্রথম শ্রেণির বয়স হিসেবে আনতে হবে।

   

তবে শিক্ষার্থীর বয়সের উর্দ্ধসীমা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারণ করবে বলেও নীতিমালায় জানানো হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর ভর্তির সর্বোচ্চ বয়স নির্ধারণ করবে।

   

ভর্তির আবেদন করার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে কয়েকটি শর্তের কথা বলা হয়েছে। সরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে।

   

আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গ্রুপের পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। সেখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে।

ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না।

অন্যদিকে বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে ঢাকা মহানগরীর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান সংলগ্ন কমপক্ষে একটি এবং সর্বোচ্চ তিনটি প্রশাসনিক থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করা যাবে।

আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনের সময় মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। এক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।