Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় অপমৃত্যুর মামলা

admin • 07 Mar 2023, 02:45 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় অপমৃত্যুর মামলা

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে. গত রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাবের শিরিন ম্যানসনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটিতে লাগানো মোটা গ্লাস ছাড়াও ইটের দেয়াল ধসে পড়ে।

 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত এবং ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি জমে থাকা গ্যাস থেকে ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

 

এদিকে, ময়নাতদন্ত শেষে বিস্ফোরণের ঘটনায় নিহত তিনজনের মরদেহ সোমবার (৬ মার্চ) তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিহতরা হলেন- নিউ জেনারেশন লায়রা প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর মো. শফিকুজ্জামান শেখ (৪৬), ডেলিভারি ম্যান আব্দুল মান্নান খলিফা (৬৩) ও প্রতিষ্ঠানে স্টোর কিপার মো. সাদেকুর রহমান তুষার (৩২)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।