Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

সাভারে প্লাস্টিক রিসাইক্লিং কারখানার আগুন নিয়ন্ত্রনে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সাভারে প্লাস্টিক রিসাইক্লিং কারখানার আগুন নিয়ন্ত্রনে

ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নে একটি প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটে একঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

শুক্রবার (১৭ মার্চ) দুপুর ১ টা ২০ মিনিটের দিকে ভাকুর্তা এলাকার ওই কারখানাটিতে এ আগুন লাগে।

 

চামড়া শিল্পনগরী ফায়ার সার্ভিসের লিডার মো. মনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, আমরা আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে দুইটি ইউনিট এসে কাজ শুরু করি। কারখানাটি প্লাস্টিকের রিসাইক্লিং হওয়ায় আগুনের তীব্রতা অনেক বেড়ে যায়।

 

এছাড়া পানির স্বল্পপতার কারণে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও কেরানিগঞ্জের দুইটি ইউনিট আমাদের সঙ্গে যুক্ত হয়। পরে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। আর কারখানাটির কোনো নাম নেই, চারপাশে দেয়াল তৈরি করে পুরাতন প্লাস্টিক সংগ্রহ করে রিসাইক্লিং করা হতো এখানে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।