Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

admin • 12 Apr 2026, 10:50 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

 

 রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তিনি রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে তিনি মারা জান।  ব্যারিস্টার শফিক আহমেদের সহকারী অ্যাডভোকেট পারভীন সুলতানা শাম্মী তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

 

তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক জানান, লিভারজনিত সমস্যার কারণে ১১ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

প্রসঙ্গত, ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।  

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।