Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
খেলাধুলা

সাফ চ্যাম্পিয়ন রাশিয়া

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সাফ চ্যাম্পিয়ন রাশিয়া

সাফ অ-১৭ নারী টুর্নামেন্টে রাশিয়া অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। আজ (মঙ্গলবার) টুর্নামেন্টের শেষ ম্যাচে কমলাপুর স্টেডিয়ামে রাশিয়া ২-০ গোলে ভারতকে পরাজিত করে।

 

চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে তারা এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শিরোপা জিতল। স্বাগতিক বাংলাদেশ ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান থেকে টুর্নামেন্ট শেষ করল।

 

সাফের এই টুর্নামেন্ট উয়েফার অর্থায়নে হয়েছে। তাই দক্ষিণ এশিয়ার বাইরে থেকে আমন্ত্রিত দল হিসেবে রাশিয়া খেলেছে। দক্ষিণ এশিয়ার সঙ্গে রাশিয়ার ফুটবলের পার্থক্য পরিলক্ষিত হয়েছে। সাফের চার দেশের কেউই রাশিয়ার সঙ্গে পয়েন্ট আদায় করতে পারেনি।

 

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য বিশেষ করে বয়সভিত্তিক পর্যায়ে। ইউরোপের রাশিয়া থাকায় এই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারেনি কিন্তু দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর চেয়ে শীর্ষে থেকেই টুর্নামেন্ট শেষ করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।