Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাতদিন সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে

admin • 04 Nov 2024, 10:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাতদিন সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে রক্ষণাবেক্ষণের জন্য আগামী ৮ থেকে ১৪ নভেম্বর মধ্যরাতে সাড়ে ৩ ঘণ্টা ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। সোমবার (৪ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের মধ্যে একটি কাজ রানওয়ে রক্ষণাবেক্ষণ। এই কাজের অংশ হিসেবে রানওয়ে লাইটিং সিস্টেম মেইনটেন্যান্স কার্যক্রম আগামী ৮ নভেম্বর দিবাগত রাত থেকে ১৪ নভেম্বর দিবাগত রাত পর্যন্ত ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে।

 

অর্থাৎ এই ৭ দিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত তিন ঘণ্টা ৩০ মিনিট পর্যন্ত মেইনটেন্যান্স চলবে। এতে রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বিরত থাকবে। সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে জানাতে এরই মধ্যে নোটাম জারি করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেরামতকালীন বিমানবন্দরের সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ সংক্রান্ত সব এয়ারলাইনস ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

 

যাত্রীদের নিজ নিজ ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে এবং যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে। প্রয়োজনে বিমানবন্দরের কলসেন্টার ১৩৬০০ তে কল করা যেতে পারে।

 

উল্লেখ্য, এর আগে রক্ষণাবেক্ষণ কাজের জন্য চলতি বছরের ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ ছিল বিমানবন্দরের রানওয়ে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।