Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

সাড়ে ৩ ঘণ্টা পর লাভলীন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

admin • 20 Dec 2024, 04:16 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাড়ে ৩ ঘণ্টা পর লাভলীন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

রাজধানী উত্তরার লাভলীন রেস্টুরেন্টের আগুন প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

এদিকে, আগুনের ঘটনায় রেস্টুরেন্টটির ভবনের উপরে আটকে পড়া সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ছয়জন একটি বিউটি পার্লারের কর্মী।

 

স্থানীয়রা জানায়, উত্তরা ১২ নম্বর সেক্টরের নিচতলায় লাভলীন রেস্টুরেন্টের গ্যাসের লাইন থেকে আগুনের ঘটনা ঘটে।

 

সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আটটি ইউনিট যায়। পরে আরো ইউনিট যোগ দেয়। মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।