Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয়

সাড়ে ২০ লাখ টাকা খরচেই চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সাড়ে ২০ লাখ টাকা খরচেই চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন

মেট্রোরেলের কাজিপাড়া স্টেশন মেরামত করে পুরোপুরি চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমটিসিএল‘র ইস্কাটন গার্ডেনের প্রধান কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

মোহাম্মদ আবদুর রউফ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ নম্বর স্টেশন চালু হতে আরেকটু সময় লাগবে। আর কাজীপাড়া স্টেশন মেরামত করতে প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র ২০ লাখ ৫০ হাজার টাকা।

 

তিনি আরও বলেন, সপ্তাহের সাত দিন মেট্রোরেল চলাচলের বিষয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল রাজধানীবাসী। এবার সেই দাবির মুখে শুক্রবারেও মেট্রোরেল চলাচলের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।