Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

সাড়ে ১৭ হাজার কর্মী ছাঁটাই ইনটেলে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সাড়ে ১৭ হাজার কর্মী ছাঁটাই ইনটেলে

চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনটেল ১৫ শতাংশ কর্মী ছাঁটায়ের কথা জানিয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানটি ১৭ হাজার ৫০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। গত চার মাসে প্রযুক্তি প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। খরচ কমানোর জন্যই প্রতিষ্ঠানটি কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে।

ইনটেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিঞ্জার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, মাঠ পর্যায়ের কর্মীদের চেয়ে প্রধান কার্যালয় থেকে বেশি কর্মী ছাঁটাই করতে চাই।

 

তিনি বলেন, আমরা এক প্রতিদ্বন্দ্বিতামূলক সময় পার করছি। এজন্য আমাদের মূলধনের দিকেও নজর রাখতে হবে।

 

ইনটেল ২৯ জুন পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৫০০ জনকে নিয়োগ দিয়েছিল। চাকরি থেকে যাদের ছাঁটাই করা হবে তাদের সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা চলতি বছরের মধ্যেই শেষ হবে।

বর্তমান বাজারে টিকে থাকতে এআই প্রযুক্তি নির্ভর চিপের দিকে ঝুঁকছে ইনটেল। তবে এ লড়াইয়ে কিছুটা পিছিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া প্রতিষ্ঠানটি চিপ তৈরিতে নিজেদের ক্ষমতা ফিরিয়ে আনতে মরিয়া।

 

সূত্র: রয়টার্স

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।