Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

সাকিব প্রথম ম্যাচ খেলবেন কি না জানালো বিসিবি

admin • 30 Sep 2023, 02:17 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাকিব প্রথম ম্যাচ খেলবেন কি না জানালো বিসিবি

গতকাল শুক্রবারের প্রস্তুতি ম্যাচের আগের দিন ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত পান সাকিব আল হাসান। এ জন্য তিনি প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি।

তবে তার এ আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। আগামী ৭ অক্টোবর হিমাচল প্রদেশের ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন টাইগার অধিনায়ক।

বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে। শুক্রবার সাকিবের বদলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটিতে টস করতে নামেন মেহেদী হাসান মিরাজ। মাঠের অধিনায়কত্বও তিনিই করছেন।

লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলনে ফুটবল খেলার সময় বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পান সাকিব। তার পা ফুলে যায়। তবে ইনজুরির যে অবস্থা-তার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।