Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

সাকিবের চোট নিয়ে ‘মানুষের উচ্ছ্বাসে’ মাশরাফির ক্ষোভ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সাকিবের চোট নিয়ে ‘মানুষের উচ্ছ্বাসে’ মাশরাফির ক্ষোভ

শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল প্রথম প্রস্তুতি ম্যাচের আগের দিন অনুশীলনে পায়ে চোট পান সাকিব আল হাসান। কাল তাই বিশ্রামে ছিলেন বাংলাদেশ অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাকিবের খেলা নিয়েও অনিশ্চয়তা আছে। অবাক করা ব্যাপার হলেও সাকিবের চোটে বাংলাদেশের সমর্থকদের এক অংশের উচ্ছ্বাস বেশ চোখে পড়ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ ফেললেই এই ব্যাপারটা যে কারো নজরে পড়বে। কেউ কেউ এমনও লিখেছেন, 'সাকিবকে দেশে পাঠিয়ে দেওয়া হোক।' মূলত সাকিব-তামিম ইস্যুতে সাকিবের চোটে নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখাচ্ছেন সমর্থকরা। তামিমের বিশ্বকাপ দলে না থাকা ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছেন দুই তারকা ক্রিকেটারের ভক্তরা।

ভক্তদের এমন আচরণে বেশ চটেছেন মাশরাফি বিন মর্তুজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘সাকিবের ইনজুরি ছিল, তাই আজ খেলতে পারেনি। দোয়া করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু অনেকেই দেখলাম লিখছে বা বলছে, তার যেহেতু ইনজুরি, তাহলে কি সে খেলবে নাকি বসে থাকবে! আবার অনেকে লিখছেন, তার যেহেতু ইনজুরি, তাহলে দল থেকে বের করে দেওয়া উচিত।

ভক্তদের এমন আচরণকে অসুস্থতার সঙ্গে তুলনা করে সাবেক বাংলাদেশ অধিনায়ক যোগ করেন, ‘এটা কী কোনো কথা হলো? এ কী অসুস্থতা...! এ কোন প্রজন্মকে দেখছি আমরা, কোন চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে? মনে এত হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন করবে...!’

মাশরাফি ভক্ত-সমর্থকদের প্রতি বিশ্বকাপ দলের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এটা কী কোনো একজনের দল, নাকি আমাদের দেশের দল? শুধু সাকিব নয়, ওরা সবাই আমাদের দেশের প্রতিনিধি। আমাদের বিশ্বকাপ স্বপ্নের ধারক ওরা। কারো প্রিয় ক্রিকেটার থাকবে না, কারো প্রিয় ক্রিকেটার হয়তো প্রত্যাশামতো পারফর্ম করবে না। কিন্তু দলটা তো আমাদের সবার।

 

এটাই মনে রাখা উচিত...। বিশ্বকাপে দলের পাশে থাকা আর ওদেরকে বিশ্বাস জোগানো এখন সবচেয়ে জরুরি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।